| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর দায়ে ৩ জনকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২১:২৫:৩৫:অপরাহ্ন  |  ৩০২ বার পঠিত
কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর দায়ে ৩ জনকে জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় সড়কে ধান মাড়াই ও খড় শুকিয়ে জনসাধারণের চলাচলে ঝুঁকি সৃষ্টি করার দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর অপরাধে তিনজনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

এ সময় তিনি সড়কে ধান, খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কে ধান ও খড় শুকানোর কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪