| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খানজাহান আলী দিঘীর ঘাট থেকে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২২:১৫:৩৮:অপরাহ্ন  |  ১৭৩ বার পঠিত
খানজাহান আলী দিঘীর ঘাট থেকে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট খানজাহান আলী (রঃ) মাজারের দিঘিতে গোসল করতে নামলে মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমাকে (৭) কামড় দিয়ে টেনে নিয়ে গেছে কুমির। 

সোমবার (১ জুন) রাত ৮ টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান আলী (রঃ) মাজারের দিঘিতে মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একজন মানসিক প্রতিবন্ধী মহিলার মেয়ে ফাতেমা গোসল করতে মহিলা ঘাটে নামলে দিঘিতে থাকা কুমির তাকে কামড় দিয়ে টেনে নিয়ে যায়। ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।

এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট—২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪