| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহবধূকে হত্যা, স্বামী ও সন্তান আহত; ঘাতক আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০৩:১৬:২৪:পূর্বাহ্ন  |  ১২৭ বার পঠিত
গৃহবধূকে হত্যা, স্বামী ও সন্তান আহত; ঘাতক আটক

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় ঢুকে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী ও সন্তান গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত গৃহবধূ মনোয়ারা বেগম চায়না। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই সময় গৃহবধূর স্বামী আবু চান ফোনে বড় ছেলে আনোয়ারকে জানান যে তাদের বাসায় হামলা হয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আবু চান ও তার ছেলে মুন্নাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান।

এ সময় ঘাতক আব্দুর রশিদকে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির খাটের নিচ থেকে মনোয়ারা বেগম চায়নার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪