| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০৩:২৪:৩৮:পূর্বাহ্ন  |  ৯৭ বার পঠিত
সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মারা গেছেন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মতিন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি দুই মেয়াদে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং টানা পাঁচবার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেও পরবর্তীতে মহাজোট প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্থানীয় রাজনীতি ও জনসেবায় তার দীর্ঘ অবদান রয়েছে।

মরহুমের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ জানান, মঙ্গলবার সকাল ১১টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টায় নিজ গ্রাম কামারকান্দিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪