| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা জব্দ, চালক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০৩:৫২:২৯:পূর্বাহ্ন  |  ৮২ বার পঠিত
প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা জব্দ, চালক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলায় অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে গাড়িচালক বাবু মোল্লা (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রো-গ-৩৪-৭৬৮৯ নম্বরের প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে।

তল্লাশিতে প্রাইভেটকারের পেছনের ব্যাকডালার নিচে বিশেষ কৌশলে লুকানো সাতটি প্যাকেট থেকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়। তিনি একটি বড় মাদক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪