| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোটেল কক্ষে দম্পতির মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০৪:৪০:৪২:পূর্বাহ্ন  |  ৮৬ বার পঠিত
হোটেল কক্ষে দম্পতির মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর মরদেহ খাটে পড়ে থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে ফয়’স লেক এলাকার ‘রয়েল পার্ক’ হোটেলের চারতলার ৪০৯ নম্বর কক্ষ থেকে মো. রিপন ও তার স্ত্রী সোনিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে আকবর শাহ থানা পুলিশ।

পুলিশ জানায়, রিপনের মরদেহ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে সোনিয়ার মরদেহ খাটে শোয়ানো ছিল। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল বলে জানিয়েছেন হোটেল সংশ্লিষ্টরা।

নিহত রিপন ও সোনিয়া নগরের লালখান বাজার ঢেবার পাড় এলাকার বাসিন্দা। রিপন পেশায় ফল বিক্রেতা এবং সোনিয়া গৃহকর্মী ছিলেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে ওই দম্পতি হোটেলের কক্ষটি ভাড়া নেন। রাত ৯টার দিকে হোটেলের এক কর্মী কক্ষে পানি পৌঁছে দিলে তারা পরদিন সকাল ৭টায় ঘুম থেকে ডেকে দেওয়ার অনুরোধ করেন। সোমবার সকালে কর্মী কক্ষে গিয়ে দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে একজনকে ঝুলন্ত এবং অন্যজনকে খাটে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশের ধারণা, দাম্পত্য ও পারিবারিক নানা টানাপোড়েনের কারণে তারা মানসিক চাপে ছিলেন। তবে একই কক্ষে দুজনের মৃত্যুর ধরন ভিন্ন হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সোনিয়ার মুখে ফেনা পাওয়া যাওয়ায় বিষক্রিয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রিপনের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।

ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হোটেলের প্রবেশপথসহ আশপাশের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থাকা তলায় কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সোনিয়ার ভাই বাদী হয়ে আকবর শাহ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪