| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিরের হামলায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০৯:০১:৩৯:পূর্বাহ্ন  |  ২১৩ বার পঠিত
কুমিরের হামলায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়া ফাতেমা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নে খান জাহান আলী (র.) মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে ফাতেমা গোসল করতে দিঘিতে নামলে সেখানে থাকা একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় রাতভর উদ্ধার অভিযান চালান। প্রায় সাড়ে আট ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, রাত ৮টার দিকে শিশুটি কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধান শেষে ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪