| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৪:২২:৫০:অপরাহ্ন  |  ২২৫ বার পঠিত
রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল হক নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহত সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়িতে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে এবং বারবার ডাকাডাকির পরও দরজা না খোলায় তাঁর স্ত্রী বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাজেদুল হকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পরপরই রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪