| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিকাপুর রেলসেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৫:৪৪:০৩:অপরাহ্ন  |  ৬০০ বার পঠিত
কালিকাপুর রেলসেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতুতে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪