রাজবাড়ী প্রতিনিধি: টানা কয়েক দিনের প্রচণ্ড খরা, কাঠফাটা রোদ ও তীব্র গরমে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে লেবুর শরবত বিতরণ করেছেন গোয়ালন্দ পৌরসভার মেয়রপ্রার্থী ও ওমানপ্রবাসী মো. জাহাঙ্গীর খান।
মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ পৌরসভা ও বাসস্ট্যান্ড এলাকায় তিনি এ শরবত বিতরণ করেন।
এ সময় স্থানীয় পথচারী, অটোরিকশাচালক ও মাহেন্দ্রচালকেরা শরবত পান করে তৃষ্ণা মেটান এবং মেয়রপ্রার্থী জাহাঙ্গীর খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মেয়রপ্রার্থী জাহাঙ্গীর খান বলেন, “দীর্ঘদিন ধরে পৌরবাসীর সেবা করার ইচ্ছা রয়েছে। তাই প্রচণ্ড গরমে মানুষের পাশে দাঁড়াতে লেবুর শরবত বিতরণ করছি।”
তিনি আসন্ন পৌর নির্বাচনে পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
রিপোর্টার্স২৪/এসএন