| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৬:৫২:০৫:অপরাহ্ন  |  ৪৯৬ বার পঠিত
নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় বিয়েবাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত ফয়সাল সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজ-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে বামনীকোণা গ্রামের সংসদ বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলার আয়োজন চলছিল। এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে গিয়ে নাচ-গান শুরু করেন। ফয়সাল তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম সেখান থেকে চলে যান।

কিছুক্ষণ পর মাসুম পরিবারের সদস্যদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার স্বজনদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় ফয়সাল, তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সালের মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ঘটনার পেছনে পূর্ববিরোধ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪