| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৮:৪৮:৩৭:অপরাহ্ন  |  ৭০১ বার পঠিত
কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে খেলতে গিয়ে বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে আরেক কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দুজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। পথে রানা মিয়ার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। বজ্রপাতে দুজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে।”

তিনি আরও জানান, রানা ও লাবন্য সম্পর্কে চাচা-ভাতিজা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪