| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেলান্দহে বৃদ্ধের বিবস্ত্র মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৮:৫২:৫৭:অপরাহ্ন  |  ৬৬২ বার পঠিত
মেলান্দহে বৃদ্ধের বিবস্ত্র মরদেহ উদ্ধার

মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা এলাকার দাঁতভাঙা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় অজ্ঞাত হিসেবে বিবেচনা করা হয়। পরে পিবিআইয়ের সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়।

নিহত ব্যক্তি মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা গ্রামের হারেছ আলীর ছেলে শাহজামাল (৫৫)।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে শাহজামালকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে ব্রিজসংলগ্ন এলাকায় বসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পথচারীরা তাকে বালুর মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

মেলান্দহ থানার ওসি (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪