| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৯:১২:৩২:অপরাহ্ন  |  ৬০৫ বার পঠিত
মাগুরায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশ ২-১ গোলে দ্বারিয়াপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ ফুটবল প্রতিযোগিতায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ খেলা প্রদর্শন করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাঁচ বছর আগে বিশেষ কারণে এই দুই দলের মধ্যকার খেলা বন্ধ ছিল। দীর্ঘদিন পর ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফাইনাল খেলাটি পুনরায় আয়োজন করা হয়।

খেলার শুরু থেকে বিরতির পর পর্যন্ত দুই দলের প্রতিযোগিতাপূর্ণ ম্যাচটি চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সম্মানিত অতিথি ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক বিদেশি এবং জাতীয় দলের খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করে আনন্দিত হন।

তবে খেলার শেষ মুহূর্তে দ্বারিয়াপুর দলের গোলবারের ডি-বক্সের মধ্যে সোনাতুন্দী দলের এক খেলোয়াড়কে ফাউল করেন দ্বারিয়াপুর দলের এক খেলোয়াড়। ঘটনার সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এরপর দ্বারিয়াপুর দলের খেলোয়াড়রা বিশৃঙ্খলা সৃষ্টি করে মাঠ ত্যাগ করেন। পরে আয়োজক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী গোলরক্ষকবিহীন পেনাল্টি শটের মাধ্যমে সোনাতুন্দী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি কাজী হাফিজুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম এবং শিল্পপতি শামসুজ্জামান শিমুল।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ অনেকে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪