| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলমারী নৌবন্দরে ঝড়ে ৫ নৌকাডুবি

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ২১:০৫:৩১:অপরাহ্ন  |  ৫১০ বার পঠিত
চিলমারী নৌবন্দরে ঝড়ে ৫ নৌকাডুবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে যাত্রীবাহীসহ মোট ৫টি নৌকা ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ২ জুন মঙ্গলবার বেলা ২টায় চিলমারী উপজেলার নৌবন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, আজ বিকেলে প্রবলবেগে ঝড় শুরু হলে যাত্রীবাহী ২টি নৌকা ও ঘাটে বাঁধা ৩টি নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে অন্তত ৩০-৪০ জন আহত হন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪