| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালিশহরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০৩:৩১:১৭:পূর্বাহ্ন  |  ২৮৯ বার পঠিত
হালিশহরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মুদিদোকানদারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লক পাবলিক স্কুল মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আইসক্রিম কেনার জন্য শিশুটি স্থানীয় একটি মুদির দোকানে গেলে দোকানে অন্য কোনো ক্রেতা ছিল না। এ সময় দোকানদার ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বাসায় ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত বৃদ্ধকে ঘিরে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪