| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান কিংবদন্তির রেকর্ড ভাঙলেন বুমরাহ

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৬:৪০:৫২:পূর্বাহ্ন  |  ১৫৪৬৭২৪ বার পঠিত
পাকিস্তান কিংবদন্তির রেকর্ড ভাঙলেন বুমরাহ
ছবির ক্যাপশন: হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেছেন ভারতের যশপ্রীত বুমরাহ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেছেন ভারতের যশপ্রীত বুমরাহ। ম্যাচের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের শুরুর দুটি উইকেট তুলে নিয়ে একদিকে যেমন ভারতকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য, অন্যদিকে গড়েন অনন্য এক রেকর্ড। 

প্রথম ওভারে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে ফিরিয়ে শুরুটা করেন বুমরাহ। এরপর দ্বিতীয় স্পেলে ফিরে বোল্ড করেন বেন ডাকেটকে।

এই উইকেটের মাধ্যমেই সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে সর্বোচ্চ উইকেট শিকারি এশীয় বোলারের রেকর্ড নিজের করে নেন ভারতীয় এই পেসার। পরে অবশ্য নিয়েছেন জো রুটের উইকেটও। 

সেনা দেশে এশীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট

১৪৮–যশপ্রীত বুমরাহ

১৪৬–ওয়াসিম আকরাম

১৪১–অনিল কুম্বলে

১৩০–ইশান্ত শর্মা

১২৩–মোহাম্মদ শামি।

বুমরাহর এই ১৪৮ উইকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৩৮, ইংল্যান্ডে ৪০, নিউজিল্যান্ডে ৬ এবং অস্ট্রেলিয়ায় ৬৪টি।

এর আগে দ্বিতীয় দিনে ভারত ৪৭১ রানে অলআউট হয়ে যায়। শেষ সাত উইকেট তারা হারায় মাত্র ৪১ রানে। জবাবে ইংল্যান্ড শুরুতে দ্রুত উইকেট হারালেও এখন ওলি পোপের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৯ রান তোলে ঘুরে দাঁড়িয়েছে। 



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪