| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১২:৫৯:৩৩:অপরাহ্ন  |  ১৭৯ বার পঠিত
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী জাহানারা বেগম (৫৫) নামে এক নারী ও অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত  হয়েছেন। 

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহানারা বেগম যশোর জেলার কোতয়ালী থানার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী। নিহত অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন লক্ষীপুর জেলার রামগাতী থানার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা পুলিশ হাসপাতালে ইসমাইল মোল্যা (৬০) নামে এক ব্যক্তি ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সকাল ৬ টার দিকে মরদেহ নিয়ে মৃতের স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে যশোর নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। প্রতিমধ্যে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এম্বুলেন্সে থাকা মৃত ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম মারা যান।

এসময় অ্যাম্বুল্যান্সে থাকা নিহত দম্পতির ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যা, অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেনসহ ৫ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় পতিত অ্যাম্বুলেন্স ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪