| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৪:৪২:০৩:অপরাহ্ন  |  ৯৭ বার পঠিত
একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের অপচেষ্টা যেন সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সময়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে, তাই এ অবস্থায় বিভ্রান্তি তৈরি করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে, যার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে সাইপ্রাসকে পরাজিত করার বিষয়টি উল্লেখ করেন তিনি। এটিকে তিনি বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান হিসেবে অভিহিত করেন।

তার বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশ জাতিসংঘের নেতৃত্ব দেবে, এটি গর্বের বিষয়। আমরা ধীরে ধীরে সব সমস্যার সমাধানের দিকে এগোচ্ছি, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।

যুব সমাজে মাদকাসক্তির প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই এ বিষয়ে সামাজিকভাবে আরও সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪