| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৬:১৪:৩৯:অপরাহ্ন  |  ১২৭ বার পঠিত
নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশ্বর এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে মো. হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মাটি খননের কাজে ব্যবহৃত ২টি ভেকু ধ্বংস করা হয়।

অভিযানে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অভিযানে একদল আনসার ব্যাটালিয়ন সদস্য সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪