চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলালের সার্বিক সহযোগিতায় এবং প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলী ও হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে ১ জুন ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এছাড়া স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে একখুইল্যা পুকুরের পূর্ব পাড়ে রাস্তার পাশে দেয়ালের ওপর রেলিং স্থাপন করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করেন। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবু সাঈদ চৌধুরী, মনিরুল হক শাওন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিপোর্টার্স২৪/এসএন