| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৮:০৫:৩৬:অপরাহ্ন  |  ১৩৬ বার পঠিত
কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মিম খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ হত্যাকাণ্ড তার স্বামী আকাশ ঘটিয়েছে বলে নিহতের পরিবারের দাবি।

বুধবার (৩ জুন) ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিম খাতুনের তানহা নামে ৫ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি হস্তশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের ভাই আবির বলেন, “আমার দুলাভাই আকাশ একজন মাদকাসক্ত। সে প্রায়ই মাদকের টাকার জন্য আমার বোন মিমকে নির্যাতন করত। গত ১ জুন আমার বাড়ি জুগিয়ায় থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে চলে আসে। আমার বোন সেই মোবাইল ফোন আনতে দুলাভাইয়ের বাসায় গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে গলা টিপে শ্বাসরোধ করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। এরপর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আমার বোনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী শামসুল আলম বলেন, “নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪