| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৮:২৩:৫৩:অপরাহ্ন  |  ১৮১ বার পঠিত
জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি বাঁশবাগানের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মেদেনীপুর বিওপির একটি নিয়মিত টহল দল রাত ৮টার দিকে সীমান্ত পিলার ৬০ এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় মাটির নিচে স্কচটেপে মোড়ানো অবস্থায় মালিকবিহীন একটি সচল ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পিস্তলের গায়ে ইংরেজিতে ‘Made in Italy’ এবং গুলির তলায় ‘KF 7.65’ লেখা রয়েছে। উদ্ধার হওয়া গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “মঙ্গলবার রাত ১১টার দিকে ৫৮ বিজিবির মেদেনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪