| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ৭

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৮:৩৩:৪৭:অপরাহ্ন  |  ১১২ বার পঠিত
পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ৭

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশে হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ স্থাপনের উদ্যোগ নেন রবিন হাওলাদার। এ জন্য তিনি প্রতিবেশীদের কাছে অর্থ সহযোগিতা চান। তবে প্রতিবেশী আনন্দ ব্যাপারীর পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর জেরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রবিন হাওলাদার পুকুরপাড়ে দাঁত ব্রাশ করতে গেলে আনন্দ ব্যাপারী ও তার ছেলেদের সঙ্গে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে রবিন হাওলাদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রবিন হাওলাদারের পক্ষের আরও ৩ জন এবং আনন্দ ব্যাপারীর পক্ষের ৩ জনসহ মোট ৭ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় আনন্দ ব্যাপারী ও তার দুই ছেলেসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪