| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৮:৫২:২০:অপরাহ্ন  |  ২২৫ বার পঠিত
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে।

তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দেওয়ান রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলওয়ে স্টেশনে নামেন। স্টেশনে নামার পর ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪