| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ২১:৪৭:৪৩:অপরাহ্ন  |  ৬৭৭ বার পঠিত
ভারতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: গোয়ার ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে নেমেও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা লাল-সবুজের প্রতিনিধিরা স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ হয়েছে। এই জয়ের মধ্য দিয়ে সাত বছর পর আবারও দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার গৌরব ফিরে পেল ভারত।

শনিবার (৬ জুন) গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। বাংলাদেশ পরিকল্পিত ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ভারতের হাতে চলে যায়।

ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাজানো ৪-৪-২ ছকে প্রথমার্ধে বেশ গোছানো ফুটবল খেলেছিল বাংলাদেশ। আক্রমণভাগে তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো গোলের দেখা পায়নি।

ম্যাচের ৪২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভারতের হয়ে প্রথম গোলটি করেন পেয়ারি জাজা। সেই গোলের মাধ্যমে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে পিছিয়ে পড়ার পরও মনোবল হারায়নি বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরা খাতুনের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। তার গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরপরই আবার ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ মিনিটে ভারতের দ্রুতগতির আক্রমণ থেকে আসে দ্বিতীয় গোল। এতে আবারও পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। মাঝমাঠ ও আক্রমণে আগের ধার দেখা যায়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ভারত। রক্ষণভাগের ভুলে বল পেয়ে বদলি খেলোয়াড় লিন্ডা কম সহজ ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪