| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১২:৪৪:৫৭:অপরাহ্ন  |  ১৩৭৫ বার পঠিত
৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তিন হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে দুই হাজার ১৬৭টি পদ শূন্যই থেকে গেছে। প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় এসব পদে কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩২০ জন এবং নন-ক্যাডারে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন এক হাজার ৫২১ জন।

পিএসসি সূত্রে জানা গেছে, টেকনিক্যাল ও কারিগরি ক্যাডারে উপযুক্ত প্রার্থীর সংকটই বিপুলসংখ্যক পদ শূন্য থাকার প্রধান কারণ। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা এবং প্রকৌশল ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষায় অনেক প্রার্থী পিএসসির নির্ধারিত ন্যূনতম পাস নম্বর অর্জন করতে পারেননি।

ফলে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না থাকায় এসব ক্যাডারের বিপুলসংখ্যক পদে কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪