| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৫:০৬:৪৭:অপরাহ্ন  |  ৫২৪ বার পঠিত
ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ ১০৬তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তৈরি একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

মঙ্গলবার (৩০ জুন) দেওয়া ওই পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য একটি বড় উদ্যোগের কথা তুলে ধরেন। তার তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ফিমেল জিমনেশিয়াম চালু হতে যাচ্ছে।

ডাকসুর উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যায়াম ও ফিটনেস সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেন, নতুন এ জিমনেশিয়াম চালু হলে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নেও উপকৃত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যসচেতন ও সক্রিয় জীবনযাপন গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪