| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০০:০৯:০৮:পূর্বাহ্ন  |  ৬৬৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট শিবগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মোছা. আরজিনা বেগম (৩৫)। তিনি ঠাকুরগাঁও শহরের রহিমানপুর মধ্য মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টহল দল ভাউলারহাট শিবগঞ্জ মোড় এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত শাড়ির কোঁচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাকে থানায় এনে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪