| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের অধিকার ও উন্নয়নই লক্ষ্য: সুরুজ মাদবর

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০১:৪৮:১৯:পূর্বাহ্ন  |  ৮৭৭ বার পঠিত
জনগণের অধিকার ও উন্নয়নই লক্ষ্য: সুরুজ মাদবর

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী সুরুজ মাদবর।

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, জাজিরা উপজেলা আমার প্রাণের জায়গা। এই এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই আজকের অবস্থানে এসেছি। তাই জাজিরাবাসীর কল্যাণ ও উন্নয়নে আমি আজীবন কাজ করতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ জাজিরা গড়ে তোলাই আমার লক্ষ্য।

তিনি বলেন, উপজেলার উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সুরুজ মাদবর দাবি করেন, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবে দলের আদর্শ থেকে বিচ্যুত না হয়ে সবসময় মাঠপর্যায়ে সক্রিয় থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে।

স্থানীয় রাজনৈতিক পরিবেশ সম্পর্কে সুরুজ মাদবর বলেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক মতাদর্শের কারণে বিএনপির অনেক নেতাকর্মী হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তারা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪