| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে শালিশ শেষে বৃদ্ধকে গুলি করার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০১:৫২:৪৯:পূর্বাহ্ন  |  ৮৩২ বার পঠিত
লক্ষ্মীপুরে শালিশ শেষে বৃদ্ধকে গুলি করার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে অনুষ্ঠিত একটি শালিশ বৈঠক শেষে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে আশিক (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (৪ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ উপজেলার ৭ নম্বর বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদউল্লাহ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশিকের বাবা ইসমাইল হোসেন ফারুক অভিযোগ করেন, পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য তিনি তার চাচা নজরুল ইসলামসহ দুজনকে নিয়ে শালিশ বৈঠকের আয়োজন করেন। একপর্যায়ে শালিশ চলাকালে বাকবিতণ্ডা শুরু হলে তার স্ত্রী ছেলে আশিককে ডেকে আনেন। পরে তর্কের একপর্যায়ে আশিক তার চাচা নজরুল ইসলামকে গুলি করেন বলে অভিযোগ করেন তিনি।

আহত নজরুল ইসলামকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শামিম মোহাম্মদ আফজাল বলেন, গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করা হয়েছে। এক্স-রের প্রতিবেদন পাওয়ার পর শরীরে গুলি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪