| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালের পলি অপসারণ কাজ পরিদর্শনে এমপি আসলাম

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০২:০২:০১:পূর্বাহ্ন  |  ১২২৯ বার পঠিত
খালের পলি অপসারণ কাজ পরিদর্শনে এমপি আসলাম

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে চলমান খালের পলি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

শনিবার (৪ জুলাই) তিনি সরেজমিনে কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কাজের মান ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মতামতও শোনেন তিনি।

সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। খালের পলি অপসারণের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের দুর্ভোগ লাঘবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী মো. আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আবীর হাসান খান, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী, সাধারণ সম্পাদক মোক্তার তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হাওলাদার, সদস্য সচিব সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা খালের পলি অপসারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলিত এ খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এর আগে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর পৌরসভা এলাকায় চলমান টিআর প্রকল্পের কাজও পরিদর্শন করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪