| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থ্রি-পিস পরে নাচ, বিএনপি নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ১৭:৩৭:৫৬:অপরাহ্ন  |  ৭৬৫ বার পঠিত
থ্রি-পিস পরে নাচ, বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কারপত্রে বলা হয়, আপনাকে দলীয় শৃঙ্খলা বিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় প্রাথমিক পদসহ, সভাপিত ওয়ার্ড নম্বর ১ (৩) হলিদ্রাচালা পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে-গেয়ে ব্যতিক্রমী আনন্দ করেন। থ্রি-পিস পরে তার এই নাচা-নাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। দলীয় শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪