| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ২১:২১:২৫:অপরাহ্ন  |  ১৮১৬ বার পঠিত
সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ভোরে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ও নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট ছিল। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

মুন্সীরহাট এলাকার বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ওই যুবককে বাজারের ব্রিজের ওপর বসে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে জানান, তবে ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দেননি।

পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, যুবকের পরিচয় শনাক্তে দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪