মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপনের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উদ্বোধনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুল।
তিনি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একশত এক (১০১)শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতালে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রধানমন্ত্রী তারক রহমানের কাছে আর্জি জানাবেন বলে বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আহসান হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ আজিজুল হক, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।
সহকারী ডেন্টাল সার্জন ছোয়াদ পারভীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন।
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ মো. নাজমুল হাসান মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রমের প্রামাণ্য চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ, নার্স, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব