| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল ও শার্শার উন্নয়নে মতবিনিময় সভা সাবিরা নাজমুলের

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ২৩:২০:৫৮:অপরাহ্ন  |  ১০০১ বার পঠিত
বেনাপোল ও শার্শার উন্নয়নে মতবিনিময় সভা সাবিরা নাজমুলের

বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ওই আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুলকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে বেনাপোল পৌর বিএনপি।

সোমবার (৬ জুলাই) বিকেলে বেনাপোলের ঐতিহ্যবাহী ‘পৌর বিয়ে বাড়ী’ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে সাবিরা নাজমুল এমপিকে বরণ করে নেন। পরে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

সভায় বক্তারা শার্শা ও বেনাপোল এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এমপির দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা নাজমুল এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। শার্শা ও বেনাপোল এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান এখানে হবে না।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বেনাপোল ও শার্শা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে শার্শা-১ আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪