| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনতাই

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ২৩:৩৫:৩৩:অপরাহ্ন  |  ৮৩১ বার পঠিত
বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনতাই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে গ্রেফতারের কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর লক্ষীগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজ ব্যাপারীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পরে তার সহযোগীরা একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে গ্রেফতারের পর অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাকে নিয়ে একটি পুকুরপাড়ে যায়। সেখানে পারভেজের দেখানো স্থানে পৌঁছানোর পর তার সহযোগীরা অতর্কিতভাবে একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক আসামি পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪