| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ০২:১৪:০৯:পূর্বাহ্ন  |  ৮৯৬ বার পঠিত
পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর মিলেছে।

সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ও অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া হামলার পেছনের কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। এসময় তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। অন্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

আরেকটি সূত্র জানিয়েছে, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুইজনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানা গেছে। তবে এ নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪