| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ০৩:১১:৫৯:পূর্বাহ্ন  |  ৮৪৮ বার পঠিত
প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

স্টাফ রিপোর্টার: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি, মোট তিনটি বই সংরক্ষণের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় আদেশটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।

এর আগে গত ৩ জুন জারি করা এক আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ওই তিনটি বই সংরক্ষণ করার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল।

বই তিনটি হলো- প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’এবং মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।

এই বই তিনটি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণের নির্দেশনা দেওয়ার পর এটি নিয়ে সমালোচনা শুরু হয়। অবশেষে নির্দেশনা বাতিল করল সরকার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪