| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রভাতী ট্রেনের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ০৯:০৫:৫৬:পূর্বাহ্ন  |  ৬১১ বার পঠিত
প্রভাতী ট্রেনের দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল যোগাযোগের উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কোটচাঁদপুর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

সোমবার  আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি শরিফুজ্জামান আগা খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের নায়েবে আমীর মোয়াবিয়া হুসাইন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল এবং পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু, ডাবল রেললাইন নির্মাণ, দ্বিতীয় প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি নির্মাণ, সাগরদাঁড়ি এক্সপ্রেস পুনরায় চালু এবং দ্বিতীয় ট্রেন সার্ভিস চালুর দাবি জানান।

তারা বলেন, দীর্ঘদিন ধরে কোটচাঁদপুরবাসী উন্নত রেল সেবার দাবি জানিয়ে আসছেন। এসব দাবি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪