| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৯:২৫:৪৭:অপরাহ্ন  |  ৪৫৬ বার পঠিত
শেরপুরে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্যহাতির কারণে মানুষের প্রাণহানি ও জানমালের ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নালিতাবাড়ীর বন্যহাতি উপদ্রুত এলাকায় প্রথম পর্যায়ে ১৫টি আর্লি ডিটেকশন ডিভাইস (স্মার্ট ক্যামেরা) স্থাপনের পরিকল্পনা তুলে ধরা হয় ।

  শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের সেমিনারে- জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্সের কমিউনিটি গভর্নেন্স স্পেশালিস্ট আবরার আহমাদ।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ কাজী মুহাম্মদ নূরুল করিম-সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যবৃন্দ (ERT), জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 প্রযুক্তিনির্ভর আগাম সতর্কীকরণ ব্যবস্থার পাশাপাশি হাতি চলাচলের করিডোর সংরক্ষণ, বন উজাড় রোধ, জনসচেতনতা বৃদ্ধি, বন বিভাগের সক্ষমতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনার শেষে বন্যহাতি উপদ্রুত এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা কার্যকর করে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪