তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় টাস্কফোর্স অভিযানে ভাম্যমান আদালতে ৩ জন মাদকসেবীকে বিনাশ্রম কারাদন্ড এবং ১ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়৷
জানা গেছে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানের এক পর্যায়ে কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকায় জনৈক ফারুকের বাড়িতে মাদকসেবনরত অবস্থায় মো. আশরাফ ফকিরের পূত্র মো. সেলিম ফকির ২)মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ আবুল হাসেম, ৩) মুসলিম ফকির, পিতা: আশরাফ ফকিরকে আটক করা হয়৷ অভিযুক্ত তিন জনের দোষ স্বীকার এবং উপস্থিত ব্যাক্তিদের স্বাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ০৩ জনকে যথাক্রমে ৬ মাস, ২ মাস এবং ১ মাসের বিনাশ্রম কারাদন্ড করা হয়৷
অভিযুক্ত মোঃ ফারুক, পিতা রমজান আলীর নিকট ০৪ (চার) গ্রাম পরিমাণ হিরোইন পাওয়া যায় এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরোইনের ব্যাবসার সাথে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বিধায় তার নামে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এর পরিদর্শক কানিজ ফাতেমাকে নির্দেশ দেয়া হয়৷ টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম।
সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন। এ সময় তারাকান্দা থানা তদন্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেন ও পুলিশের একটি চৌকস টিম, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে । তিনি সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন হওয়ার অনুরোধ করেন এবং মাদকসংক্রান্ত যেকোন তথ্য থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান৷ ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি
রিপোর্টার্স২৪/নাঈম