| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, জলবায়ু সুরক্ষায় সচেতনতার আহ্বান

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২১:৩৭:৪৯:অপরাহ্ন  |  ২৫৮১ বার পঠিত
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, জলবায়ু সুরক্ষায় সচেতনতার আহ্বান

চাঁদপুর প্রতিনিধি: ‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে চাঁদপুর সদর উপজেলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, পরিবেশ দূষণের কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। অতিরিক্ত খরা, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এরই ফল। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার কমানো, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি নদী দূষণ রোধে শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের পেছনে মানুষের কর্মকাণ্ডই সবচেয়ে বেশি দায়ী। নদী-খাল দখল ও দূষণ বন্ধ, প্লাস্টিক ব্যবহার হ্রাস এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হবে।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুজন চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ।

অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমিন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪