| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব পরিবেশ দিবসে মানিকগঞ্জে বৃক্ষরোপণ ও সচেতনতার আহ্বান

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২১:৪৬:৩৪:অপরাহ্ন  |  ২৪৬২ বার পঠিত
বিশ্ব পরিবেশ দিবসে মানিকগঞ্জে বৃক্ষরোপণ ও সচেতনতার আহ্বান

মানিকগঞ্জ প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ।

বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাজমুন আরা সুলতানা। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক মো. মোজাফফর খান। তিনি বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে সরকারি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪