| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বরোডের পাশে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২৩:২৫:৩৮:অপরাহ্ন  |  ২০৭৩ বার পঠিত
বিশ্বরোডের পাশে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণ কান্দী গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি নগরকান্দা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের ধারণা, মরদেহটি একজন পুরুষের হতে পারে। তবে পুলিশ পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪