| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক, ৫ মোবাইল ও নগদ টাকা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ২২:৫৫:২৭:অপরাহ্ন  |  ১০৫৯ বার পঠিত
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক, ৫ মোবাইল ও নগদ টাকা উদ্ধার

মাগুরা প্রতিনিধি:মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন (নয়ন) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে শহরের ভিটাসাইর এলাকা থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক নয়ন অনলাইন জুয়ার একটি চক্রের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাগুরা সদর থানায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মাহামুদ বলেন, আটক ব্যক্তি বিভিন্ন সার্ভার ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে জুয়ার সাইট পরিচালনা করতেন। পাশাপাশি ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে দেশ-বিদেশে অবৈধভাবে বড় অঙ্কের অর্থ লেনদেন করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ওই যুবকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন সময়ে প্রায় ৩ কোটি টাকার লেনদেনের তথ্যও পুলিশের নজরে এসেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪