| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেতেলারির হেডারে সমতায় বেলজিয়াম, ভাঙল স্পেনের দুর্গ

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ০১:৫০:২৮:পূর্বাহ্ন  |  ১৪৯০ বার পঠিত
কেতেলারির হেডারে সমতায় বেলজিয়াম, ভাঙল স্পেনের দুর্গ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে সমতায় ফিরেছে বেলজিয়াম। ম্যাচের ৪১তম মিনিটে চার্লস দে কেতেলারির দুর্দান্ত হেডারে গোল করে স্কোরলাইন ১-১ করেন তারা।

ম্যাচের শুরু থেকে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা স্পেনের রক্ষণ প্রথমবারের মতো ভেদ করে বেলজিয়াম। ডান প্রান্ত থেকে তিমোথি কাস্তানিয়ার নিখুঁত ক্রস বক্সে পেয়ে যান দে কেতেলারি। স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে পেছনে ফেলে শক্তিশালী হেডে বল জালে পাঠান তিনি। গোলরক্ষক উনাই সিমনের কিছুই করার ছিল না।

এর আগে ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। তবে বেলজিয়ামের পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে রেড ডেভিলরা।

দে কেতেলারির এই গোলের মাধ্যমে বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের দীর্ঘ সময়ের অজেয় থাকার রেকর্ডও শেষ হলো। ৬৪৯ মিনিট পর প্রথমবারের মতো বিশ্বকাপে গোল হজম করল স্পেন।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচটি এখন জমে উঠেছে ১-১ সমতায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪