| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতিকে দুর্বৃত্তমুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ০২:৫৩:০৪:পূর্বাহ্ন  |  ১০৯৪ বার পঠিত
রাজনীতিকে দুর্বৃত্তমুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তদের প্রভাব থেকে মুক্ত করতে হবে। মাদক, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ বিজয় চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দ্রব্যমূল্যের দাম বাড়লেও অনেক রাজনীতিবিদ নীরব থাকেন। কারণ নির্বাচনের আগে অনেকেই ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ সহায়তা নেন। পরে ওই গোষ্ঠীগুলো জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করলেও রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ কার্যকর ব্যবস্থা নেয় না।

তিনি বলেন, সংসদে কথা বলার সুযোগ না দিলে জনগণের সামনে কথা বলব। ভয় দেখিয়ে জনগণের কণ্ঠ বন্ধ করা যাবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে। তার দাবি, বিএনপি সরকার গঠনের পর সংস্কার কার্যক্রম থেকে সরে আসছে, যা জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, জনগণের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪