| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২০ মিনিট সমতায়, টাইব্রেকারে গড়াল অস্ট্রেলিয়া-মিশর ম্যাচ

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ০২:৪৬:৪৯:পূর্বাহ্ন  |  ৪১৫১ বার পঠিত
১২০ মিনিট সমতায়, টাইব্রেকারে গড়াল অস্ট্রেলিয়া-মিশর ম্যাচ

স্পোর্টস ডেস্ক: নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের লড়াই শেষেও অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের নিষ্পত্তি হয়নি। ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়িয়েছে টাইব্রেকারে।

প্রথমার্ধে ইমাম আশুরের গোলে এগিয়ে গিয়েছিল মিশর। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর দুই দলই একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোলের দেখা পায়নি।

অতিরিক্ত সময়েও দুই দলের রক্ষণভাগ ছিল দৃঢ়। ফলে ১-১ সমতা নিয়েই শেষ হয় ১২০ মিনিটের লড়াই এবং ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পড়ে টাইব্রেকারের ওপর।

টাইব্রেকারের আগে গোলরক্ষক পরিবর্তনের কৌশল নিয়েছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ ম্যাথিউ রায়ানের পরিবর্তে বিকল্প গোলরক্ষককে মাঠে নামিয়ে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের কোচের টাইব্রেকারের আগে গোলরক্ষক বদলের সফল কৌশলের পুনরাবৃত্তির আশা করছে সকারুসরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪