| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা-তিন বোন হারানো সিফাতকে শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকা সহায়তা

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২১:৩৭:৪৪:অপরাহ্ন  |  ১৪৭৭ বার পঠিত
মা-তিন বোন হারানো সিফাতকে শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকা সহায়তা

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন বোনকে হারানো জুলাইয়েদ ইসলাম সিফাতকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে সিফাতের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের আহমদ যায়েদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় চেকটি হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আবদুর রব।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিমসহ দলীয় নেতারা।

উল্লেখ্য, গত ২৫ জুন সকালে রায়পুরে একটি ভাড়া বাসায় সিফাতের মা শাহিনুর বেগম ও তার তিন বোন সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিপাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর মজুমদার নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪